শহীদ রূপক চাকমার পিতার সঙ্গে পিসিপির সৌজন্য সাক্ষাৎ, স্মারকগ্রন্থ উপহার
ডেস্ক রিপোর্ট
/ ৩৫৫
Time View
Update :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
Share
শহীদ রূপক চাকমার পিতার সঙ্গে পিসিপির সৌজন্য সাক্ষাৎ, স্মারকগ্রন্থ উপহার
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাবেক সভাপতি শহীদ রূপক চাকমার সম্মানিত পিতা বিমল কুমার চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা। সাক্ষাৎকালে পিসিপির ৩ যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘‘পুনর্জাগরণ’’ শুভেচ্ছা স্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হয় এবং কুশল ও মতবিনিময় করা হয়। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা, অর্থ সম্পাদক স্বপন চাকমা এবং সদস্য দেবাশীষ চাকমা। উল্লেখ্য, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউপিডিএফ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাঙের মধুমঙ্গল পাড়ায় জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক তাকে গুলি করে হত্যা করা হয়।
৩৯২
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাবেক সভাপতি শহীদ রূপক চাকমার সম্মানিত পিতা বিমল কুমার চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।
সাক্ষাৎকালে পিসিপির ৩ যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘‘পুনর্জাগরণ’’ শুভেচ্ছা স্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হয় এবং কুশল ও মতবিনিময় করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা, অর্থ সম্পাদক স্বপন চাকমা এবং সদস্য দেবাশীষ চাকমা।
উল্লেখ্য, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউপিডিএফ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাঙের মধুমঙ্গল পাড়ায় জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক তাকে গুলি করে হত্যা করা হয়।