• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

রামগড়ের হাচুকপাড়া এলাকায় সেনা তৎপরতা, অনুমতি ছাড়া গীর্জায় প্রবেশের অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৪৪২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

৪৮৪

খাগড়াছড়ির রামগড় উপজেলার হাচুক পাড়ায় এলাকায় সেনাবাহিনীর একদল সদস্য টহল দেওয়ার সময় স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গীর্জায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে প্রবেশ করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে গুইমারা ব্রিগেড থেকে ১২ জনের একদল সেনা সদস্য রামগড়ের ঢাকা কলোনি নামক এলাকা হয়ে হাচুক পাড়া এলাকায় যায়। এ সময় মো. ইউনুস নামে স্থানীয় এক সেটেলার বাঙালিও তাঁদের সঙ্গে ছিলেন। তাঁর বাড়ি রামগড় উপজেলার সোনাই আগা পাড়া এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, টহলকালে সেনারা পাড়ার কয়েকটি বাড়িও ঘুরে দেখেন। পরে তাঁরা হাচুক পাড়ার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় গীর্জা প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেন। এ সময় সেনা সদস্যরা গীর্জা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গীর্জার ভেতরে প্রবেশ করেন এবং সেখান থেকে চেয়ার-টেবিল বের করে ব্যবহার করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

তাঁদের মতে, ধর্মীয় উপাসনালয় একটি সম্প্রদায়ের প্রার্থনা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ স্থান। এখানে ধর্মীয় কিছু রীতি-নীতি রয়েছে। তাই উপাসনালয়ে প্রবেশের জন্য সেনা সদস্যদের অবশ্যই কর্তৃপক্ষের সাথে আলাপ করা প্রয়োজন ছিল বলে তারা মন্তব্য করেন।

এছাড়া টহলের সময় পাড়ার নারীদের প্রতি সেনা সদস্যদের দৃষ্টিভঙ্গিগত আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন পাড়াবাসীরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেনাসদস্যরা পাড়ায় অবস্থানকালে পাড়াবাসীদের কয়েকজন  তাঁদের কাছে টহল ও বাড়িঘর পরিদর্শন করার কারণ জানতে চান। তবে সেনা সদস্যরা এ বিষয়ে সন্তোষজনক কোন ব্যাখ্যা দেননি বলে পাড়াবাসীরা জানান।

পরে সকাল ১০টা ১০ মিনিটের দিকে সেনাসদস্যরা সেখান থেকে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

উল্লেখ্য, হাচুক পাড়া এলাকায় প্রতিনিয়ত সেনা ও বিজিবির টহল-তৎপরতা চালানো হয়ে থাকে। অনেক সময় সেটলার বাঙালিও তাদের সাথে থাকেন। ফলে পাড়াবাসীরা সব সময় আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd