• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

আলীকদমে ম্রোদের উপর হামলার প্রতিবাদে বান্দরবান সদরে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

৩৩৯

আলীকদমে ম্রোদের উপর হামলার প্রতিবাদে বান্দরবান সদরে বিক্ষোভ সমাবেশ
‎
‎বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর কুখ্যাত ডাকাত জাফর আলমের পোষ্য সন্ত্রাসী রোহিঙ্গা ও সেটলারদের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বান্দরবান শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
‎
‎গতকাল সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গনে ‘বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন (বিএমএসএ), বান্দরবানর আদিবাসী ছাত্র জনতা’র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, উমংসিং মারমা, রংথোয়াইং ম্রো, বিটন তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক ও সহিংস কর্মকাণ্ড শান্তি ও সম্প্রীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসনের নীরব ভূমিকা এই সহিংসতা ও জুলুম অব্যাহত রাখছে। এ অবস্থা চলতে থাকলে পাহাড়ি জনগোষ্ঠি উচ্ছেদের মুখে পড়তে পারে।
‎
‎বক্তারা ঘটনার ৪৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও প্রশাসন এখনো হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন।
‎
‎তারা বলেন, আলীকদমে ম্রোদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলকারী জাফর ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং হামলায় আহতদের চিকিৎসার সম্পুর্ণ ব্যয়ভার বহন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎সমাবেশে থেকে বক্তারা ম্রোদের ওপর হামলাকারী জাফর আলম ও তার পোষ্য সন্ত্রাসীদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় ৭ উপজেলায় ম্রো অধ্যুষিত অঞ্চলে লাগাতার বিক্ষোভসহ আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করা হয়।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd