• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

সাজেকে অস্ত্রধারী সন্তু গ্রুপের সদস্যদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

ডেস্ক রিপোর্ট / ১৮২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

২৪৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং এলাকায় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্যকে বাজার থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে মাচলং বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল স্থানীয় বাসিন্দাদের তাদের জন্য ভাত রান্না করে দেয়ার নির্দেশ দেয়। তবে গ্রামবাসীরা তাদের এই ফরমান প্রত্যাখ্যান করে ভাত রান্না করে দিতে অস্বীকৃতি জানায়।

পরবর্তীতে দুপুরে দলটি অস্ত্রসহ মাচলং বাজারে প্রবেশ করে এবং স্থানীয় একটি হোটেলে খাওয়ার জন্য যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে সশস্ত্র অবস্থায় দলটি হোটেলে যায়, তার মাত্র দুই মিনিটের দূরত্বেই মাচলং সেনা ক্যাম্প অবস্থিত। ক্যাম্পের এত কাছে দিনের আলোতে সশস্ত্র সদস্যদের প্রকাশ্য বিচরণের বিষয়টি নজরে এলেও ক্যাম্পের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

সেনাবাহিনীর এই নীরবতা এবং অস্ত্রধারীদের প্রকাশ্য উপস্থিতিতে স্থানীয় বাজারবাসী ও সাধারণ জনগণ চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বাজার থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাজেকর মাচলং এলাকায় সশস্ত্র সন্ত্রাস চালাতে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মদদ দিয়ে আসছে রাষ্ট্রীয় বাহিনীর একটি কায়েমী স্বার্থীবাদী মহল। সেই প্রশ্রয়ের কারণেই নিরাপত্তা চৌকির এত কাছাকাছি এসেও সশস্ত্র দলটি দিনে-দুপুরে বাজারে প্রকাশ্যে মহড়া দেয়ার সাহস পেয়েছে বলে দাবি করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd