• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

শহীদ রূপক চাকমার পিতার সঙ্গে পিসিপির সৌজন্য সাক্ষাৎ, স্মারকগ্রন্থ উপহার

ডেস্ক রিপোর্ট / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

৩৯১

ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাবেক সভাপতি শহীদ রূপক চাকমার সম্মানিত পিতা বিমল কুমার চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।

​সাক্ষাৎকালে পিসিপির ৩ যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘‘পুনর্জাগরণ’’ শুভেচ্ছা স্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হয় এবং কুশল ও মতবিনিময় করা হয়।

​সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা, অর্থ সম্পাদক স্বপন চাকমা এবং সদস্য দেবাশীষ চাকমা।

উল্লেখ্য, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ৮ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউপিডিএফ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাঙের মধুমঙ্গল পাড়ায় জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক তাকে গুলি করে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd