• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

মাটিরাঙ্গায় ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে সেনাবাহিনীর গুলিবর্ষণ, একজন নিখোঁজ

ডেস্ক রিপোর্ট / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

৩৫৯

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রেংখুং এলাকায় ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে সেনাবাহিনী গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় কিরণ ত্রিপুরা (৪৮) নামে একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফের দুই সদস্য সাংগঠনিক কাজে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে একজন প্রাণে বেঁচে গেলেও আরেকজন কিরণ ত্রিপুরা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ কিরন ত্রিপুরা (৪৮) গুইমারা উপজেলার ১নং রাবার বাগান এলাকার নিশি কুমার ত্রিপুরার ছেলে।

জানা গেছে, মাটিরাঙ্গা সেনা জোন থেকে ৩০ থেকে ৩৫ জন সেনাসদস্য রেংখুং এলাকায় অবস্থান নিয়ে উক্ত হামলার ঘটনা সংঘটিত করেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd