ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় ঘোড়া মার্কার পক্ষে সমাবেশ, প্রচার সভায় জনস্রোত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

৭২

দীঘিনালায় ঘোড়া মার্কার পক্ষে সমাবেশ, প্রচার সভায় জনস্রোত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী বাবু ধর্ম জ্যোতি চাকমার ঘোড়া মার্কার সমর্থনে দীঘিনালা উপজেলার বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উদ্যোগে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এ প্রচার সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাস্থলে ঘোড়া মার্কার লিফলেট ও পোস্টার প্রদর্শনের পাশাপাশি প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা বলেন, শান্তি, উন্নয়ন ও সমতার ঐক্য পরির্বতনের রক্ষায় ঘোড়া মার্কাই এখন জনগণের একমাত্র ভরসা। তাই আসন্ন নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে বাবু ধর্ম জ্যোতি চাকমাকে বিজয়ী করার আহ্বান জানান তাঁরা।

দীঘিনালা উপজেলার গ্রামেগঞ্জে ঘোড়া মার্কার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা নির্বাচনের মাঠে স্পষ্ট প্রতিফলন ঘটাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।