• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

মাটিরাঙ্গায় চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার নির্বাচনী প্রচারণা

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

২৭৭

‎মাটিরাঙ্গায় চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার নির্বাচনী প্রচারণা
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চারটি ইউনিয়নে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।
‎
‎গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) মাটিরাঙ্গা সদর, গোমতি, বেলছড়ি ও বড়নাল ইউনিয়ন এলাকায় তিনি নির্বাচনী পথসভা করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে তাকে সমর্থন জানান।
‎
‎বিভিন্ন স্থানে আয়োজিত পথসভাগুলোতে ধর্ম জ্যোতি চাকমা আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আমরা অধিকারহারা, ভূমিহারা। আমরা একের পর এক নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের বোন ধর্ষণের শিকার হয়, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা কোন কিছু বলতে পারি না। এতদিন আওয়ামী লীগ, বিএনপি থেকে প্রতিনিধি হয়ে সংসদে গেলেও তারা পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন নিয়ে কোন কথা বলেননি। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে এসব নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো।
‎
‎একটি পথসভায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা অধিকারহারা হওয়ার কারণে মুক্তভাবে কথা বলতে পারি না। তাই ব্যালট বিপ্লব ঘটিয়ে আমাকে জয়যুক্ত করুন। সংসদে আর রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতে পারবো। তাঁর এ কথায় উপস্থিত জনগণ সবাই হাততালি দিয়ে ও ঘোড়া মার্কার প্রচারপত্র উঁচিয়ে সমর্থন জানান।
‎
‎ধর্ম জ্যোতি চাকমা জনগণকে আশ্বাস দিয়ে আরো বলেন, আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো এবং অধিকারের পক্ষে কথা বলবো।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd