মাটিরাঙ্গায় চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার নির্বাচনী প্রচারণা
মাটিরাঙ্গায় চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার নির্বাচনী প্রচারণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চারটি ইউনিয়নে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) মাটিরাঙ্গা সদর, গোমতি, বেলছড়ি ও বড়নাল ইউনিয়ন এলাকায় তিনি নির্বাচনী পথসভা করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে তাকে সমর্থন জানান। বিভিন্ন স্থানে আয়োজিত পথসভাগুলোতে ধর্ম জ্যোতি চাকমা আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আমরা অধিকারহারা, ভূমিহারা। আমরা একের পর এক নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের বোন ধর্ষণের শিকার হয়, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা কোন কিছু বলতে পারি না। এতদিন আওয়ামী লীগ, বিএনপি থেকে প্রতিনিধি হয়ে সংসদে গেলেও তারা পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন নিয়ে কোন কথা বলেননি। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে এসব নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো। একটি পথসভায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা অধিকারহারা হওয়ার কারণে মুক্তভাবে কথা বলতে পারি না। তাই ব্যালট বিপ্লব ঘটিয়ে আমাকে জয়যুক্ত করুন। সংসদে আর রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতে পারবো। তাঁর এ কথায় উপস্থিত জনগণ সবাই হাততালি দিয়ে ও ঘোড়া মার্কার প্রচারপত্র উঁচিয়ে সমর্থন জানান। ধর্ম জ্যোতি চাকমা জনগণকে আশ্বাস দিয়ে আরো বলেন, আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো এবং অধিকারের পক্ষে কথা বলবো।
৮৫
মাটিরাঙ্গায় চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার নির্বাচনী প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চারটি ইউনিয়নে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।
গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) মাটিরাঙ্গা সদর, গোমতি, বেলছড়ি ও বড়নাল ইউনিয়ন এলাকায় তিনি নির্বাচনী পথসভা করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে তাকে সমর্থন জানান।
বিভিন্ন স্থানে আয়োজিত পথসভাগুলোতে ধর্ম জ্যোতি চাকমা আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, আমরা অধিকারহারা, ভূমিহারা। আমরা একের পর এক নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের বোন ধর্ষণের শিকার হয়, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা কোন কিছু বলতে পারি না। এতদিন আওয়ামী লীগ, বিএনপি থেকে প্রতিনিধি হয়ে সংসদে গেলেও তারা পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন নিয়ে কোন কথা বলেননি। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে এসব নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো।
একটি পথসভায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা অধিকারহারা হওয়ার কারণে মুক্তভাবে কথা বলতে পারি না। তাই ব্যালট বিপ্লব ঘটিয়ে আমাকে জয়যুক্ত করুন। সংসদে আর রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতে পারবো। তাঁর এ কথায় উপস্থিত জনগণ সবাই হাততালি দিয়ে ও ঘোড়া মার্কার প্রচারপত্র উঁচিয়ে সমর্থন জানান।
ধর্ম জ্যোতি চাকমা জনগণকে আশ্বাস দিয়ে আরো বলেন, আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো এবং অধিকারের পক্ষে কথা বলবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।