ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে সেটলার কর্তৃক দুই পাহাড়িকে মারধরের প্রতিবাদে দীঘিনালায় পিসিপি’র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

১৯৮

রামগড়ে সেটলার কর্তৃক দুই পাহাড়িকে মারধরের প্রতিবাদে দীঘিনালায় পিসিপি’র বিক্ষোভ

‎খাগড়াছড়ির রামগড়ে সেটলার বাঙালি কর্তৃক সুইবাঅং মারমাকে মারধর-অপহরণ এবং ধর্মকীর্তি অরণ্য বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি হিমেল চাকমাকে মারধরের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১:০০টার সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভের আয়োজন করে। উপজেলার উদোলবাগান থেকে মিছিল শুরু হয়ে বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তার মোাড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সহসভাপতি দিব্য চাকমা গত ১৪ ফেব্রুয়ারি রামগড়ে সুইবাঅং মারমা ও হিমেল চাকমার ওপর সেটলারদের হামলা ও মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

‎তিনি বলেন, দেশের প্রতিটি সরকারই পাহাড়িদের ওপর অত্যাচার, নিপীড়ন চালিয়ে আসছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর পরই রামগড়ে দুই পাহাড়ির ওপর হামলার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। পাহাড়িদেরকে নিজ জায়গা-জমি ও বসতভিটা থেকে উচ্ছেদ করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

‎তিনি পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর চলমান অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।