পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবক আটক, পরে মুক্তি
স্টাফ রিপোর্টার
/ ২৬
Time View
Update :
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Share
পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবক আটক, পরে মুক্তি
পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবক আটক, পরে মুক্তি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় চারজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে পানছড়ি সাবজোন থেকে ৩টি গাড়িতে করে প্রায় ৩০–৩৫ জন সেনা সদস্য নীচের পুজগাং বাজার সড়ক হয়ে যুবনাশ্ব পাড়ায় প্রবেশ করে। অভিযানের সময় সেনারা গ্রামের চার যুবককে আটক করে এবং তাদেরকে সঙ্গে নিয়ে পুরো এলাকায় তল্লাশি চালায়। আটককৃতরা হলেন— ইমন চাকমা (২৩), পিতা: রামদাস চাকমা দর্শন চাকমা (২০), পিতা: অজ্ঞাত জুনিয়ন চাকমা (১৭), পিতা: অনন্ত চাকমা পূর্ণজ্যোতি চাকমা (১৯), পিতা: ভবতোষ চাকমা পরে সেনা সদস্যরা একটি বাড়িতে তল্লাশি চালালেও সেখান থেকে কোনো অবৈধ বস্তু উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে একই বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে এবং এ সময় কিছু গৃহস্থালি জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। অভিযান শেষে সেনারা আটক চার যুবককে ছেড়ে দিয়ে এলাকা ত্যাগ করে।
৪৫২
পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবক আটক, পরে মুক্তি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় চারজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে পানছড়ি সাবজোন থেকে ৩টি গাড়িতে করে প্রায় ৩০–৩৫ জন সেনা সদস্য নীচের পুজগাং বাজার সড়ক হয়ে যুবনাশ্ব পাড়ায় প্রবেশ করে।
অভিযানের সময় সেনারা গ্রামের চার যুবককে আটক করে এবং তাদেরকে সঙ্গে নিয়ে পুরো এলাকায় তল্লাশি চালায়।
পরে সেনা সদস্যরা একটি বাড়িতে তল্লাশি চালালেও সেখান থেকে কোনো অবৈধ বস্তু উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে একই বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে এবং এ সময় কিছু গৃহস্থালি জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
অভিযান শেষে সেনারা আটক চার যুবককে ছেড়ে দিয়ে এলাকা ত্যাগ করে।