ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

‎দেশে তেলের সরবরাহ নিয়ে যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
মার্চ ২৩, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

৫৭

দেশে তেলের সরবরাহ নিয়ে যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী

‎জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেন।’

‎আজ সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‎ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে।’

‎জ্বালানি তেলের সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঈদের কারণে গত ২ দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।

‎এসময় জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।