ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

১৫৮

খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ

বাংলাদেশ সংবাদ সংস্থা ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানান, অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া পাঁচটি জিআর মামলা রয়েছে জিতেন বড়ুয়ার বিরুদ্ধে। রুজু হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনার। একটি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে দুইজন সাদা পোশাকের পুলিশ জিতেন বড়ুয়াকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন।

স্থানীয় সাংবাদিকদের অনেকে অভিযোগ করেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দিয়ে অনেককে হয়রানি করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।