ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

১৮৪

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসীরা ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে।

আজ শনিবার (৯ মে ২০২৬) ভোরে দীঘিনালার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়াব্রীজ এলাকার শুকনোছড়া গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে।

নিহত ইউপিডিএফ সদস্যের নাম হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯), পিতা: রঙ্গ মনি চাকমা, গ্রাম: রেতকাবা, সাজেক ইউনিয়ন, বাঘাইছড়ি।

জানা যায়, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাসহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাতযাপন করেন। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৫ মিনিটের সময় সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে হত্যার পর সন্ত্রাসীরা বড়ইতুলির দিকে বের হয়ে জোড়াব্রীজ এলাকার হাঙগরিমা ছড়ার ভিতর দিয়ে তারাবন্যার দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দেয়া তথ্য মতে, ঘটনার আগে রাত আনুমানিক ২-৩ টার সময় দীঘিনালা সদরের কলেজটিলা এলাকা থেকে জেকশন চাকমা ও আশীষ ত্রিপুরার নেতৃত্বে ১১ জনের একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী গাড়িযোগে শুকনোছড়া এলাকায় গিয়ে ওঁৎ পেতে থাকে। এরপর আজ ভোরে তারা উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত করে।

দীঘিনালায় বর্ণ চাকমা নামে একজন বর্তমানে এই ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।