ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বরকলে বিভিন্ন গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপের মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

১৪৪

বরকলে বিভিন্ন গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপের মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন, বরকল সদর ইউনিয়ন, আইমাছড়া ইউনিয়ন, ভূষণছড়া ইউনিয়ন ও বড়হরিণা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপের মোটা অংকের চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

গত ২ মে থেকে ৬ মে পর্যন্ত সন্তু গ্রুপের বরকল উপজেলা পরিচালক দিগন্ত চাকমা ও কালেক্টর ইতিময় চাকমা তাদের কয়েকজন সদস্যকে সাথে নিয়ে গ্রামে গ্রামে মিটিং ডেকে এই চাঁদা দাবি করেন বলে সংশ্লিষ্ট গ্রামবাসীরা জানিয়েছেন।

এতে পরিবার প্রতি ২,৪০০ টাকা এবং মেম্বার-চেয়ারম্যানদের জন প্রতি ১ লক্ষ টাকা করে চাঁদা দাবি করা হয় এবং কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উল্লেখিত চাঁদা আগামী ৩-৪ দিনের মধ্যে দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মিটিংয়ে গ্রামের কার্বারী, ইউনিয়ন পরিষদের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকতে বাধ্য হন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিটিংয়ে অংশ নেওয়া এক মুরুব্বী দিগন্ত চাকমাকে প্রশ্ন করে বলেন, ‍“আপনাদের এত টাকা কিসের প্রয়োজন?” উত্তরে দিগন্ত চাকমা তাকে জানান,  “আমরা ভালো করে জানি না, উপরের নির্দেশ”।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্বারী ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমাদেরকে মিটিংয়ে ডেকে রীতিমত হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। এখন বৈশাখ মাস। জুমে আমাদের আদা, হলুদ, তিল(গুচ্ছে), ধান বপন করার সময়। এদিকে কাপ্তাই বাঁধের পানি শুকিয়ে গেছে এবং মাছ আহরণ করা বন্ধ রয়েছে। এ অবস্থায় এখন আমাদের মরণ দশা হয়েছে। বাধ্যতামূলক তাদের ধার্য্যকৃত টাকা দিতে হবে, না হলে নিজের গর্ত নিজে খুঁড়তে বলা হয়েছে মিটিংয়ে।”

যেসব গ্রামে মিটিং ডেকে উক্ত চাঁদা দাবি করা হয়েছে সেগুলো হলো- কুসুমছড়ি, হালাম্বা, কুরকুটিছড়া, নোয়া পাড়া, দোছড়ি, ভূষণছড়া, ঠেগা, বেগেনাছড়ি, বিলছড়া, শিলছড়ি, ভালুক্যাছড়ি, লুদিবাঁশ ছড়া, শুকুরিপাদা ছড়া, ধন্যছড়া, খুব্বাং ও আইমাছড়া।

এদিকে, হঠাৎ করে এত পরিমাণ চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামের সাধারণ ব্যবসায়ী, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিগণ সন্তু গ্রুপের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।