• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

রামিসাসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

২২৭

ঢাকায় রামিসা ও পাহাড়ে চিংমা খিয়াংসহ সারাদেশে নারী- শিশু ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ‘বিশেষ আদালতে’ মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে “‍‍‌শিশু ও নারী নিরাপত্তা হুমকির মুখে, এক হও” এই আহ্বানে ‘খাগড়াছড়ি ধর্ষণ বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট’-এর ব্যানাারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া ঘুরে এসে চেঙ্গী স্কয়ারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, সারা দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিচার দীর্ঘসূত্রতা ও আইনের দুর্বলতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বর্তমানে ধর্ষণ দেশে মহামারিতে পরিণত হয়েছে। মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। বিচারের বাণী যেন নিভৃতে কাঁদে।

নারী-শিশুরা আজ কোথাও নিরাপদ নয় উল্লেখ করে তারা চিংমা খিয়াং, কৃত্তিকা ত্রিপুরাসহ পাহাড়ে এ যাবত যত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনার কোন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, পাহাড়ে ধর্ষণের বিচার চাইতে গেলে হত্যার শিকার হতে হয়, রক্ত দিতে হয়।রাষ্ট্র এখনো অপহৃত কল্পনা চাকমার সন্ধান দিতে পারেনি উল্লেখ করে তারা প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী পাহাড়ে ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আড়াল করে রাখে বলে অভিযোগ করেন।

বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া সমালোচনা করেন এবং ধর্ষণের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন।

বক্তারা প্রশ্ন তোলেন, যেখানে রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডে জড়িত অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে সেখানে সরকার তাকে ফাঁসি না দিয়ে কেন জেলে ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে?

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আপনারা যদি ধর্ষণের বিচার করতে না পারেন তাহলে ধর্ষকদের জনগণের হাতে তুলে দিন। জনগণ তাদের বিচার করবে।’

তারা পাহাড় ও সমতলে সংঘটিত সকল নারী-শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিশেষ আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd