• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

গুইমারায় ঠ্যাঙাড়ে বাহিনীর কালেক্টর সংশ্লিষ্ট সাগর চৌধুরী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

৫৩২

খাগড়াছড়ির গুইমারায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে হত্যা ও নারী নির্যাতনসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ঠ্যাঙাড়ে বাহিনীর কালেক্টর সাগর চৌধুরী (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
‎
‎আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ৭টার দিকে গুইমারা ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন সদরের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল বুদুংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিএ-১০১৩০ মেজর মোঃ শাইয়েন কাদিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিকে তার স্ত্রীর বাসা থেকে আটক করা হয়।
‎
‎গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি ওয়াকিটকি, ২টি চার্জার, একটি চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৬টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
‎
‎পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সাগর চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে হত্যা মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা এবং অন্যান্য অভিযোগে মোট তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
‎
‎সেনাবাহিনী সূত্র জানায়, কোনো ধরনের হতাহত বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান শেষ করে অপারেশন দল সকাল ৮টা ৫০ মিনিটে ক্যাম্পে ফিরে আসে। পরে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুইমারা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd