ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

১৭৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসীরা উমাইয়ণ ত্রিপুরা (২৩) নামে এক মোটর সাইকেল চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে বলে খবর পাওয়া গেছে।

অপহৃত ব্যক্তি মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বিল পাড়া গ্রামের বাসিন্দা যুগেন্দ্র ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৮ জুলাই ২০২৬) বেলা ১:০০টার সময় উমাইয়ণ ত্রিপুরা মোটর সাইকেলে যাত্রী ভাড়া নিয়ে মাটরাঙ্গা বাজরে গেলে কিশোর ত্রিপুরার নেতৃত্বে ৩/৪ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়।

বর্তমানে মাটিরাঙ্গা বাজার থেকে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা উমাইয়ণের অভিভাবকের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে উমাইয়ণ ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় তারা সড়ক অবরোধ কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।