তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ, সাজেকে পুনরায় সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
/ ২০৮
Time View
Update :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
Share
তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ, সাজেকে পুনরায় সড়ক অবরোধ
৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) থেকে আবারও সাজেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন এবং জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়ায় এবং প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ তুলে পুনরায় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দুই সংগঠনের ঘোষণায় বলা হয়েছে, দাবি পূরণ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি পুনরায় শুরু হবে। বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
২৬৩
৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) থেকে আবারও সাজেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন এবং জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়ায় এবং প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ তুলে পুনরায় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দুই সংগঠনের ঘোষণায় বলা হয়েছে, দাবি পূরণ না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি পুনরায় শুরু হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।