খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদিহুল পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা দু’জন দুর্বৃত্তকে সাথে নিয়ে এক ইউপিডিএফ সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোরের দিকে (রাত আনুমানিক ২:৪৫টা) মহালছড়ি জোন থেকে সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি দল কলেন চাকমা ও বিমল কান্তি চাকমা (আলো) নামে দু’জন দুর্বৃত্তকে সাথে নিয়ে মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদিহুল পাড়ায় হানা দেয়। পরে তারা ইউপিডিএফ সদস্য বিদ্যাপূর্ণ চাকমার (পিতা: মৃত মোহিনী মোহন চাকমা) বাড়ি ঘেরাও করে এবং বাড়ির ভিতর ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে সকল জিনিসপত্র তছনছ করে দেয়। তল্লাশিকালে সেনা-দুর্বৃত্তরা তার পরিবারের লোকজনকে নানা ভয়ভীতি প্রদর্শন ও মৃত্যুর হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। সেনা সদস্যদের সাথে যাওয়া দুর্বৃত্তদের মধ্যে কলেন চাকমার পিতার নাম অরবিন্দু চাকমা, তার বাড়ি মাইসছড়ির ডেপ্পোছড়ি গ্রামে। আর বিমল কান্তি চাকমা(আলো) গঙ্গামাছড়া গ্রামের বাসিন্দা কামিনী চাকমার ছেলে বলে জানা গেছে। রাতের আঁধারে দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনীর এমন তল্লাশির ঘটনায় স্থানীয়রা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
৪৩
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদিহুল পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা দু’জন দুর্বৃত্তকে সাথে নিয়ে এক ইউপিডিএফ সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোরের দিকে (রাত আনুমানিক ২:৪৫টা) মহালছড়ি জোন থেকে সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি দল কলেন চাকমা ও বিমল কান্তি চাকমা (আলো) নামে দু’জন দুর্বৃত্তকে সাথে নিয়ে মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদিহুল পাড়ায় হানা দেয়। পরে তারা ইউপিডিএফ সদস্য বিদ্যাপূর্ণ চাকমার (পিতা: মৃত মোহিনী মোহন চাকমা) বাড়ি ঘেরাও করে এবং বাড়ির ভিতর ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে সকল জিনিসপত্র তছনছ করে দেয়। তল্লাশিকালে সেনা-দুর্বৃত্তরা তার পরিবারের লোকজনকে নানা ভয়ভীতি প্রদর্শন ও মৃত্যুর হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
সেনা সদস্যদের সাথে যাওয়া দুর্বৃত্তদের মধ্যে কলেন চাকমার পিতার নাম অরবিন্দু চাকমা, তার বাড়ি মাইসছড়ির ডেপ্পোছড়ি গ্রামে। আর বিমল কান্তি চাকমা(আলো) গঙ্গামাছড়া গ্রামের বাসিন্দা কামিনী চাকমার ছেলে বলে জানা গেছে।
রাতের আঁধারে দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনীর এমন তল্লাশির ঘটনায় স্থানীয়রা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।