• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে তুলে নিয়েছে র‌্যাব

স্টাফ রিপোর্টার / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

১৭৬

‎চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে তুলে নিয়েছে র‌্যাব

‎চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে (৫৫) রাতের আঁধারে তুলে নিয়ে গেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দিবাগত মধ্যরাত ১২টার সময় আগ্রাবাদ এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে র‌্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। সেখানে অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী ও মেয়ে তার সাথে ছিলেন।

প্রদীপ চাকমার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীতে। তার পিতার নাম মৃত. চন্দ্র বিকাশ চাকমা (জেএসএস সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হয়েছিলেন)।

জানা গেছে, গতকাল (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার সময় র‌্যাবের ২০-২৫ জনের একটি দল প্রদীপ চাকমার অবস্থান করা বাসায় যায়। এ সময় তারা বাসার মালিকের কাছে প্রদীপ চাকমা’র অবস্থানের কথা জানতে চায় ও তাকে বের করে দিতে বলে। পরে প্রদীপ চাকমা রুম থেকে বের হলে র‌্যাবের সদস্যরা ‘তাকে নিতে এসেছেন’ বলে জানায়। এরপর তাকে বাসার নীচে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় র‌্যাবের সদস্যরা তার স্ত্রীকেও তাদের সাথে যাওয়ার কথা বলে। পরে তাকে রেখে যায়।

চলে যাবার সময় তারা আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার সময় বায়েজীদ থানায় খবর নিতে তার স্ত্রীকে বলে যায়।

‎তবে, তাকে বায়েজীদ থানায় দেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, প্রদীপ চাকমা দীর্ঘদিন ধরে শারীরকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd