• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

কাউখালীতে পাহাড়িদের জুমঘর নিয়ে সেনাবাহিনীর মিথ্যাচারের প্রতিবাদ ইউপিডিএফ’র

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

১৬৫

‎কাউখালীতে পাহাড়িদের জুমঘর নিয়ে সেনাবাহিনীর মিথ্যাচারের প্রতিবাদ ইউপিডিএফ’র
‎
‎রাঙামাটি জেলার “কাউখালীর গহীন জঙ্গলে ‘ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ” শিরোনামে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারকে মিথ্যাচার আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
‎
‎আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ইউপিডিএফের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই প্রতিবাদ জানানো হয়।
‎
‎এতে বলা হয়, গতকাল (২৭ জানুয়ারি ২০২৬) Bangladesh Army নামে সেনাবাহিনীর একটি ভেরিফায়েড ফেসবুক পেজে “পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালির গহীন জঙ্গলে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানা উচ্ছেদ” শিরোনামে কিছু ছবিসহ একটি লেখা প্রচার করা হয়েছে। এতে উক্ত স্থানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
‎
‎“এ খবরটি তাদের নিয়ন্ত্রিত কয়েকটি নিউজ পোর্টাল-ফেসবুক পেজেও বেশ ফলাও করে প্রচার করা হয়েছে।
‎
‎“অনুসন্ধানে জানা গেছে, সেনাবাহিনী যে ঘরগুলোকে “ইউপিডিএফের গোপন আস্তানা” বলে প্রচার করছে সেগুলো আসলে স্থানীয় মারমা জুমচাষীদের জুমঘর। তারা সেই জুমঘর থেকে জুমক্ষেত ও বাগান-বাগিচা দেখাশোনা করে থাকেন। সেনারা ঐ জুমঘরগুলো থেকে জুমচাষীদের ব্যবহৃত হাঁড়ি-পাতিলসহ জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎“সেনাবাহিনী অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য পাহাড়ি জুমঘরগুলোকে ইউপিডিএফের আস্তানা হিসেবে মিথ্যাভাবে প্রচার করছে। ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি জায়েজ করতে সেনাবাহিনী এভাবে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারে নেমেছে।
‎
‎“আমরা ইউপিডিএফের পক্ষ থেকে সেনাবাহিনীর এই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
‎
‎এতে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। কাজেই ইউপিডিএফের “গোপন আস্তানা” থাকার কোন প্রশ্নই উঠে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd