• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

খাগড়াছড়িতে দুই জনের বাড়িতে সেনা তল্লাশির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১১ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

১৫১

‎খাগড়াছড়িতে দুই জনের বাড়িতে সেনা তল্লাশির অভিযোগ
‎
‎খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়ায় সেনাবাহিনী দুই জনের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ১১.৩০টার দিকে সেনাবাহিনীর একটি দল কুমারধন রোয়াজা পাড়ায় প্রবেশ করে পাড়ার বাসিন্দা উপেন্দ্র ত্রিপুরা ও মানেন্দ্র ত্রিপুরার বাড়িতে হয়রানিমূলকভাবে তল্লাশি চালায়। সেনারা বাড়ির ওয়ারড্রপসহ সকল স্থানে তন্ন তন্ন করে তল্লাশি চালায় এবং বিভিন্ন জিনিসপত্র তছনছ করে বাড়ির উঠানে ফেলে রাখে।
‎
‎এ সময় উপেন্দ্র ত্রিপুরা পার্শ্ববর্তী গাছবানে রাধাকৃষ্ণ মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তার দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী মকলক্ষী ত্রিপুরা।
‎
‎অন্যদিকে মানেন্দ্র ত্রিপুরার বাড়িতে লোকজন ছিলেন না। তার স্ত্রীসহ পরিবারের লোকজন বামাগোমতিতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।
‎
‎সেনারা তাদের বাড়ির পাশে নারিকেল গাছ থেকে বিনামূল্যে ডাব পেরে খেয়েছে বলে পাড়াবাসীরা জানিয়েছেন।
‎
‎এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা পাড়ার কার্বারিকে সাথে নিয়ে উপেন্দ্র ত্রিপুরা ও মানেন্দ্র ত্রিপুরার বাড়ির উঠানে অবস্থান করছিল বলে পাড়াবাসীরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd