ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় ঘোড়া মার্কার পক্ষে জনসমর্থনের জোয়ার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

১০২

মাটিরাঙ্গায় ঘোড়া মার্কার পক্ষে জনসমর্থনের জোয়ার

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বেলছড়ি ৫ নং ইউনিয়নে  ৬ নং পূর্বখেদা ছড়াএলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার ঘোড়া মার্কা প্রতীকের পক্ষে দিন দিন বাড়ছে জনসমর্থন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঘোড়া মার্কায় ভোট দিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎ মাটিরাঙ্গা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তরুণ সমাজের নেতৃত্বে প্রচারণা, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা বলেন, তরুণ্যের শক্তিই পারে বৈষম্য দূর করে একটি ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে।

‎সমর্থকরা জানান, ধর্মজ্যোতি চাকমা একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তাঁর নেতৃত্বে মাটিরাঙ্গাসহ খাগড়াছড়িতে শান্তি, উন্নয়ন ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা থেকেই তারা ঘোড়া মার্কায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‎এদিকে প্রচারণা কর্মসূচিতে নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। অনেকেই জানান, পরিবার ও এলাকার ভবিষ্যৎ নিরাপদ করতে তারা ধর্মজ্যোতি চাকমার পক্ষে অবস্থান নিয়েছেন।

‎ মাটিরাঙ্গায় ঘোড়া মার্কার পক্ষে যে ঐক্য ও উদ্দীপনা তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।