গুইমারায় জিপ উল্টে মারমা কিশোরসহ ৪ জন গুরুতর আহত: চমেক হাসপাতালে প্রেরণ
স্টাফ রিপোর্টার
/ ১২
Time View
Update :
সোমবার, ২ মার্চ, ২০২৬
Share
গুইমারায় জিপ উল্টে মারমা কিশোরসহ ৪ জন গুরুতর আহত: চমেক হাসপাতালে প্রেরণ
গুইমারায় জিপ উল্টে মারমা কিশোরসহ ৪ জন গুরুতর আহত: চমেক হাসপাতালে প্রেরণ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ধর্মীয় উৎসব শেষে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী জিপ (চান্দের গাড়ি) উল্টে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী চাইন্দ্যমুনি বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ পূজা ও সংঘদান অনুষ্ঠান শেষে পুণ্যার্থীরা একটি চান্দের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গাড়িটি গুইমারার নতুন পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন: মাটিরাঙ্গার মন্দির পাড়া গ্রামের উসামং মারমার সন্তান হ্লাম্রাসং মারমা (১৫);আহতরা সকলেই মারমা জাতিসত্তা সম্প্রদায়ের লোক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৮০
গুইমারায় জিপ উল্টে মারমা কিশোরসহ ৪ জন গুরুতর আহত: চমেক হাসপাতালে প্রেরণ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ধর্মীয় উৎসব শেষে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী জিপ (চান্দের গাড়ি) উল্টে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী চাইন্দ্যমুনি বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ পূজা ও সংঘদান অনুষ্ঠান শেষে পুণ্যার্থীরা একটি চান্দের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গাড়িটি গুইমারার নতুন পাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন:
মাটিরাঙ্গার মন্দির পাড়া গ্রামের উসামং মারমার সন্তান হ্লাম্রাসং মারমা (১৫);আহতরা সকলেই মারমা জাতিসত্তা সম্প্রদায়ের লোক বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।