• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

মাটিরাঙ্গায় জলপাহাড় সংলগ্ন এলাকায় মাদক সেবন: ৩ যুবককে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

২৯৯

মাটিরাঙ্গায় জলপাহাড় সংলগ্ন এলাকায় মাদক সেবন: ৩ যুবককে কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পর্যটন এলাকা জলপাহাড় সংলগ্ন একটি পরিত্যক্ত রেস্টহাউজে অভিযান চালিয়ে মাদকসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (০২ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জলপাহাড় সংলগ্ন পরিত্যক্ত রেস্টহাউজ এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের আসর বসেছে। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩ ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। জননিভৃত এলাকা হওয়ায় পরিত্যক্ত এই রেস্টহাউজটিকে তারা নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

আটককৃতদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাৎক্ষণিক রায় প্রদান করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক অভিযুক্ত ৩ জনকেই অর্থদণ্ডসহ ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই নিয়মিত তদারকি ও অভিযান। জনস্বার্থে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকর করার লক্ষ্যে দ্রুত জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd