• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

মাটিরাঙ্গা-পানছড়ি সীমান্তের বান্দরশিং পাড়া ও ভগবানটিলা এলাকায় ব্যাপক সেনা উপস্থিতি, জনমনে আতঙ্ক

স্টাফ রিপোর্টার / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

১৫৬

‎মাটিরাঙ্গা-পানছড়ি সীমান্তের বান্দরশিং পাড়া ও ভগবানটিলা এলাকায় ব্যাপক সেনা উপস্থিতি, জনমনে আতঙ্ক
‎
‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলা সীমান্তের বান্দরশিং পাড়া ও ভগবানটিলা এলাকায় ব্যাপক সেনা উপস্থিতির কারণে স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
‎
‎জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৫) সকাল ১১টার সময় মাটিরাঙ্গা সেনা জোন থেকে ১৫টি গাড়ি যোগে বিপুল সংখ্যক সেনা সদস্য বান্দরসিং পাড়া ও ভগবানটিলা এলাকায় গিয়ে অবস্থান নেয়। এখনো তারা ওই এলাকায় অবস্থান নিয়ে রয়েছে। তাদের কী পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
‎
‎অপরদিকে, একই এলাকায় জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দলও দুই মাসের অধিক সময় ধরে অবস্থান করছে বলে জানা গেছে।
‎
‎স্থানীয় এলাকাবাসী জানান, গত ৩ জানুয়ারি থেকে সন্তু গ্রুপের ৫০-৫৫ জনের একদল সশস্ত্র সদস্য ভগবানটিলা ও বান্দরসিং পাড়া এলাকায় বিজিবি ক্যম্পের আশেপাশে অবস্থান করছে। সেখান থেকে তারা নানা অপকর্ম সংঘটিত করছে। কিন্তু বিজিবি কিংবা সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে বরং প্রয়োজনীয় নিরাপত্তা ও তাদের কাছে গুলি সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।
‎
‎একটি বিশ্বস্ত গোপন সূত্রের তথ্য অনুযায়ী গত ৩ মার্চ রাত দেড়টার দিকে মাটিরাঙ্গা জোন থেকে এক দল সেনা সদস্য তাইন্দং ইউনিয়নের বান্দরসিং পাড়ায় (ভগবান টিলার কাছে) জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র দলটির কাছে অন্তত ২ হাজার গুলি সরবরাহ করেছে।
‎
‎এদিকে, বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতির কারণে উক্ত এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd