• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবক আটক, পরে মুক্তি

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

৪৪৯

পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবক আটক, পরে মুক্তি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় চারজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে পানছড়ি সাবজোন থেকে ৩টি গাড়িতে করে প্রায় ৩০–৩৫ জন সেনা সদস্য নীচের পুজগাং বাজার সড়ক হয়ে যুবনাশ্ব পাড়ায় প্রবেশ করে।

অভিযানের সময় সেনারা গ্রামের চার যুবককে আটক করে এবং তাদেরকে সঙ্গে নিয়ে পুরো এলাকায় তল্লাশি চালায়।

আটককৃতরা হলেন—
ইমন চাকমা (২৩), পিতা: রামদাস চাকমা
দর্শন চাকমা (২০), পিতা: অজ্ঞাত
জুনিয়ন চাকমা (১৭), পিতা: অনন্ত চাকমা
পূর্ণজ্যোতি চাকমা (১৯), পিতা: ভবতোষ চাকমা

পরে সেনা সদস্যরা একটি বাড়িতে তল্লাশি চালালেও সেখান থেকে কোনো অবৈধ বস্তু উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে একই বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে এবং এ সময় কিছু গৃহস্থালি জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
অভিযান শেষে সেনারা আটক চার যুবককে ছেড়ে দিয়ে এলাকা ত্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd