• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

খাগড়াছড়িতে তিনটি বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, এক ব্যক্তিকে আটকের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

২১৮

‎খাগড়াছড়িতে তিনটি বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, এক ব্যক্তিকে আটকের অভিযোগ
‎
‎খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকার দক্ষিণ নিলকান্ত পাড়ায় সেনাবাহিনী তিনটি বাড়িতে তল্লাশি ও এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৩ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার সময় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল দক্ষিণ নিলকান্ত পাড়ায় হানা দেয়। এ সময় তারা প্রথমে পাড়ার এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এরপর পাড়ার আরেক বাসিন্দা প্রতিময় চাকমার বাড়িতেও তল্লাশি চালানো হয়।
‎
‎কিন্তু তাদের দুজনের বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনা-পুলিশ সদস্যরা একই পাড়ার বাসিন্দা জনেল চাকমার (৩৪) বাড়িতে গিয়ে তল্লাশি চালায় ও তাকে মারধর করে।
‎
‎পরে চলে যাওয়ার সময় তারা জনেল চাকমাকে আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
‎
‎আটক জনেল চাকমার পিতার নাম কৃপান জ্যোতি চাকমা। তিনি পার্সেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একজন গাড়ি চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
‎
‎কী কারণে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
‎
‎তবে তার কাছ থেকে ‘অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার’ দেখিয়ে তাকে আটক দেখানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
‎
‎এ ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd