• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

দীঘিনালার ৯ মাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

২৬৮

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন ৯ মাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতশু ত্রিপুরা(১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার সহপাঠী।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নয় মাইল জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা।

নিহত মিতশু ত্রিপুরা ওই এলাকার সুপেন ত্রিপুরার ছেলে এবং নয় মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা।

প্রধান শিক্ষক তপু ত্রিপুরা বলেন, মঙ্গলবার বিকালে মিতশু তার বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যার দিকে খেলা শেষে বাড়ি ফেরার পথে সহপাঠী বিনয় ত্রিপুরাকে নিয়ে রাস্তার পাশের একটি আমগাছে উঠে আম পাড়তে যায়।

“একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।”

এতে মিতশু গুরুতর আহত হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনের পাশে থাকা গাছপালা দ্রুত ছাঁটাই এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd