ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক সেটলার যুবককে আটক

স্টাফ রিপোর্টার
মে ১৫, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

৭৮

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চংড়াছড়ি গ্রামে ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম তোশিফ (১৬) নামে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে এ ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানা যায়।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম তোশিফ রিজার্ভ বাজারের পুরানবস্তি এলাকার মো. সেলিমের ছেলে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, আজ সকালে ভুক্তভোগী কিশোরী নিজেদের বাড়ির ভেতর বিদ্যালয়ের বাড়িকাজ (অ্যাসাইনমেন্ট) করছিল। পরিবারের লোকজন কাজে যাওয়ায় বাড়িতে সে একাই ছিল। এ সময় বাড়ির উঠান দিয়ে এক ব্যবসায়ীর মাছ আনতে ৭-৮ জন সেটলার বাঙালি হেঁটে যায়। তাদের মধ্য থেকে মো. সাইফুল ইসলাম তোশিফ পানি খাবে বলে ওই কিশোরীর বাড়িতে যায় এবং কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশে থাকা গ্রামবাসীরা ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে।

পরে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামবাসীরা মিলে অভিযুক্ত সাইফুল ইসলাম তোশিফকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

ভুক্তভোগী কিশোরীকে জেলা ভিকটিম সাপোর্ট সেন্টারে থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।