• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

৩৩২

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো সুনামি সতর্কতা জারি করেছে।

আজ সোমবার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী কম্পনের কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এক মিটার বা তার চেয়ে বেশি উচ্চতার ঢেউ তৈরি হতে পারে। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সারাঙ্গানি প্রদেশের একটি পুলিশ ভবনে ফাটল দেখা গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পের তীব্রতায় কিছু মানুষ আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন, তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd