খাগড়াছড়িতে বরই কিনে নেওয়ার প্রলোভনে সীমান্ত চাকমার ওপর লুটপাট
খাগড়াছড়িতে বরই কিনে নেওয়ার প্রলোভনে সীমান্ত চাকমার ওপর লুটপাট খাগড়াছড়ি বাজারে বরই বিক্রি করতে গিয়ে লুটপাটের শিকার হয়েছেন আদিবাসী কিশোর সীমান্ত চাকমা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক টমটম চালক সব বরই কিনে নেওয়ার কথা বলে তাকে গাড়িতে উঠতে প্রলুব্ধ করে। সরল বিশ্বাসে সীমান্ত চাকমা টমটমে উঠলে সেখানে থাকা দুই বাঙালি যুবক চলন্ত অবস্থায় তার কাছে থাকা সব টাকা-পয়সা ও বরই লুট করে নেয়। পরবর্তীতে গঞ্জপাড়া হয়ে মাদ্রাসা এলাকার দিকে নিয়ে গিয়ে টমটম থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঘটনার পর খাগড়াছড়ি বাজারের একাধিক বিক্রেতা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত লুটপাটের ঘটনা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে বাজারে খেটে খাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও বিক্রেতাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হবে। ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি
১৭২
খাগড়াছড়িতে বরই কিনে নেওয়ার প্রলোভনে সীমান্ত চাকমার ওপর লুটপাট
খাগড়াছড়ি বাজারে বরই বিক্রি করতে গিয়ে লুটপাটের শিকার হয়েছেন আদিবাসী কিশোর সীমান্ত চাকমা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক টমটম চালক সব বরই কিনে নেওয়ার কথা বলে তাকে গাড়িতে উঠতে প্রলুব্ধ করে। সরল বিশ্বাসে সীমান্ত চাকমা টমটমে উঠলে সেখানে থাকা দুই বাঙালি যুবক চলন্ত অবস্থায় তার কাছে থাকা সব টাকা-পয়সা ও বরই লুট করে নেয়।
পরবর্তীতে গঞ্জপাড়া হয়ে মাদ্রাসা এলাকার দিকে নিয়ে গিয়ে টমটম থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
ঘটনার পর খাগড়াছড়ি বাজারের একাধিক বিক্রেতা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত লুটপাটের ঘটনা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে বাজারে খেটে খাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও বিক্রেতাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হবে।
ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।