রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এক অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে করে হাসপাতালে নিতে বাধ্য হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ চিত্র উঠে আসে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগকে নতুন করে সামনে এনেছে। ভিডিওতে দেখা যায়, উপজেলার বরতপাড়া গ্রামের এক ডেলিভারি রোগীকে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী দোলায় শুইয়ে কয়েকজন গ্রামবাসী দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন হলেও এলাকায় কোনো যানবাহন চলাচলের উপযোগী রাস্তা না থাকায় এমন ঝুঁকিপূর্ণ উপায়ই তাদের একমাত্র ভরসা। ভিডিওটি ধারণকারী স্থানীয় যুবক সুমন জ্যোতি চাকমা বলেন, “আমরা অত্যন্ত দুর্গম অঞ্চলে বসবাস করি। আজ একজন ডেলিভারি রোগীকে নিয়ে আমরা বিপাকে পড়েছি। পাড়াবাসী মিলে এভাবে বাঁশের সঙ্গে কাপড় বেঁধে রোগীকে নিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত এই ধরনের অসুবিধার শিকার হচ্ছি।” স্থানীয়রা জানান, যোগাযোগ ব্যবস্থার অভাবে শুধু রোগী পরিবহনই নয়, কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাপনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় একটি পাকা বা এইচবিবি সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, অতীতেও অনেক গুরুতর অসুস্থ রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে প্রাণ হারিয়েছেন। তাদের মতে, একটি কার্যকর সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
১৫৫
রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এক অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে করে হাসপাতালে নিতে বাধ্য হয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ চিত্র উঠে আসে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগকে নতুন করে সামনে এনেছে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার বরতপাড়া গ্রামের এক ডেলিভারি রোগীকে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী দোলায় শুইয়ে কয়েকজন গ্রামবাসী দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন হলেও এলাকায় কোনো যানবাহন চলাচলের উপযোগী রাস্তা না থাকায় এমন ঝুঁকিপূর্ণ উপায়ই তাদের একমাত্র ভরসা।
ভিডিওটি ধারণকারী স্থানীয় যুবক সুমন জ্যোতি চাকমা বলেন, “আমরা অত্যন্ত দুর্গম অঞ্চলে বসবাস করি। আজ একজন ডেলিভারি রোগীকে নিয়ে আমরা বিপাকে পড়েছি। পাড়াবাসী মিলে এভাবে বাঁশের সঙ্গে কাপড় বেঁধে রোগীকে নিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত এই ধরনের অসুবিধার শিকার হচ্ছি।”
স্থানীয়রা জানান, যোগাযোগ ব্যবস্থার অভাবে শুধু রোগী পরিবহনই নয়, কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাপনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় একটি পাকা বা এইচবিবি সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
এলাকাবাসীর অভিযোগ, অতীতেও অনেক গুরুতর অসুস্থ রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে প্রাণ হারিয়েছেন। তাদের মতে, একটি কার্যকর সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।