• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

রকেট হামলায় ইরানের ২০ ভলিবল খেলোয়াড় নিহত

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

২০৮

‎রকেট হামলায় ইরানের ২০ ভলিবল খেলোয়াড় নিহত
‎
‎ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামের্দে একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
‎
‎সংবাদমাধ্যম এসএনএন টেলিভিশনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মডার্ন ডট এজেড।
‎
‎প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের বিভিন্ন স্থানে মোট চারটি রকেট আঘাত হানে। এর মধ্যে লামের্দ শহরের একটি স্পোর্টস হল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় সেখানে ভলিবল অনুশীলন বা প্রশিক্ষণ কার্যক্রম চলছিল বলে জানা গেছে।
‎
‎এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎হামলার পেছনে কারা দায়ী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলেও এর দায় স্বীকার করেনি।
‎
‎পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd