• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে : ট্রাম্প

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

১৭২

‎ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে : ট্রাম্প
‎
‎ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর, আল জাজিরার।
‎
‎আজ সোমবার (২ মার্চ ২০২৬) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগবে। কিন্তু নাহ। যত শক্তিশালীই হোক না কেন, এটি (যুক্তরাষ্ট্র) বৃহৎ দেশ, চার সপ্তাহ বা তারও অনেক কম সময় লাগবে।
‎
‎আলোচনার পথ খোলা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনও আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
‎
‎ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’
‎
‎উল্লেখ্য, শনিবার ইরানের তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে প্রাণ হারান খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরসহ দেশটির বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা।
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd