• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স ‎

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

২৪৭

‎ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স
‎
‎আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যদি দ্বিতীয় দফায় সরাসরি আলোচনা হলে সেখানেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
‎
‎সূত্রগুলো আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও এই সম্ভাব্য বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরুর আগে থেকেই কুশনার কূটনৈতিক আলোচনার নেতৃত্ব দিয়ে আসছিলেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, ইরান যুদ্ধ থেকে বের হতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার দায়িত্ব নিজের শীর্ষ এই তিন উপদেষ্টাকেই দিয়েছেন ট্রাম্প এবং তাদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
‎
‎গত শনিবারের সেই ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকেই একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন।
‎
‎এর আগে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, পাকিস্তানে আগামী দুই দিনের মধ্যে ‘কিছু একটা ঘটতে পারে’। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও আলোচনার টেবিলে ফিরতে চেষ্টা করছে।
‎
‎এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, “পরবর্তী আলোচনা নিয়ে কথা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd