ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

৫৩

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো সুনামি সতর্কতা জারি করেছে।

আজ সোমবার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী কম্পনের কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এক মিটার বা তার চেয়ে বেশি উচ্চতার ঢেউ তৈরি হতে পারে। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সারাঙ্গানি প্রদেশের একটি পুলিশ ভবনে ফাটল দেখা গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পের তীব্রতায় কিছু মানুষ আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন, তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।