থাইল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ ট্রাকের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু, আহত ১৩
স্টাফ রিপোর্টার
/ ৪৩
Time View
Update :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
Share
থাইল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ ট্রাকের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু, আহত ১৩
থাইল্যান্ডের মুকদাহান প্রদেশ-এর মুয়েং জেলা-র বান না সি নুয়ান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে একদল বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপ ট্রাকটি চালাচ্ছিল ১১–১২ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোর। অভিযোগ রয়েছে, সে অভিভাবকের অজান্তে লাইসেন্স ছাড়াই গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪৬০
থাইল্যান্ডের মুকদাহান প্রদেশ-এর মুয়েং জেলা-র বান না সি নুয়ান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে একদল বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় পদযাত্রায় অংশ নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ট্রাক তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পিকআপ ট্রাকটি চালাচ্ছিল ১১–১২ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোর। অভিযোগ রয়েছে, সে অভিভাবকের অজান্তে লাইসেন্স ছাড়াই গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।